বন্ধুত্ব, বিশ্বাস
ও সঞ্চয়ের ঠিকানা
বন্ধুত্বের সম্পর্ক থাকুক অটুট
A trusted community of friends building financial security, shared memories, and lifelong bonds — together.
প্রেসিডেন্ট / প্রতিষ্ঠাতার বার্তা
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শুরু করছি মহান রবের নামে যিনি সমস্ত সৃষ্টি জগৎ কে নিখুঁতভাবে পরিচালনা করেন এবং সারা জাহানের মালিক। মহান আল্লাহ দয়া করে আমার মত অধম কে কিছু স্বপ্নবাজ যুবক ও অধম্য সাহসী এবং ধৈর্য্যশীল ব্যাক্তিদের নিয়ে ফ্রেন্ডস ফোরাম নামক প্রতিষ্ঠানে ২০২৪ সালের অক্টোবর মাস থেকে এক সাথে পথ চলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ!!!
আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে এবং এই প্রেন্ডস ফোরামের সাথে জড়িত আছেন। আমি যখন যে অবস্থায় আপনাদের আমার স্বপ্ন দেখা পথে চলার জন্য ডেকেছি তখনই আপনারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবেসে আমার সাথে এসেছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এই প্রেন্ডস ফোরাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হল, আমরা সকল বন্ধুরা নিজেদের কর্ম ব্যাস্ততায় বহু দূরে থাকি, অনেকের সাথে দীর্ঘ দিন যোগাযোগ হয় না, ইচ্ছে থাকলে ও যোগাযোগ করা সম্ভব হয় না। আমাদের সকল বন্ধুদের একসাথে একই জায়গায় বন্ধন রাখার জন্য আজকের এই প্রেন্ডস ফোরাম। আমরা এই ফোরামে যেমন বন্ধন রাখার জন্য করেছি, সে সাথে এখানে একটা অর্থনৈতিক বিষয় যোগ করেছি।
আমাদের দৈনন্দিন কাজে অসংখ্য টাকা খরচ হয়ে যায়, সেখান থেকে আমরা সবাই মিলে এই ফান্ডে নির্দিষ্ট হারে প্রতি মাসে একটা এমাউন্ট ডিপোজিট করে থাকি, এই ডিপোজিট আমাদের বিপদের মূহুর্তে কাজ দিবে বলে আশা করছি ইনশাআল্লাহ।
আমাদের ছোট ছোট স্বপ্ন গুলো অর্থনৈতিক এবং সঠিক পরিকল্পনার অভাবে পূরণ হয় না। আপনি যদি মনে করেন আপনি আমার মত একজন স্বপ্নবাজ মানুষ, আপনার মাঝে যদি অধম্য সাহস থাকে এবং ধৈর্য্য থাকে তো এই প্রেন্ডস ফোরাম আপনার জন্য। বন্ধুত্বের বন্ধন থাকুক অটুট, মহান আল্লাহ আমাদের পথ চলা সহজ করে দিক এবং আমাদের হালাল পথে চলার তৌফিক দান করুক, আমাদের এই প্রেন্ডস ফোরাম কে কবুল করুক, আমিন, মহান আল্লাহর জন্য ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
ইমাম হোসাইন (সোহেল)
মার্সেন্ট নেভী (আন্তর্জাতিক)
প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা — প্রেন্ডস ফোরাম ২০২৪
Our Mission
আমাদের মূল কার্যক্রম
Three pillars that drive our community forward — savings, growth, and giving back.
প্রতি মাসে টাকা ডিপোজিট
Monthly Savings
প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে সদস্যদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
ব্যবসায় বিনিয়োগ
Business Investments
সম্মিলিত পুঁজি দিয়ে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করে সদস্যদের জন্য নিয়মিত মুনাফা অর্জন।
দুর্বল ও অসহায়দের সহযোগিতা
Welfare & Support
ফোরামের তহবিল থেকে অসহায়, দরিদ্র ও প্রয়োজনগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো।
আপনার সদস্য ড্যাশবোর্ড দেখুন
Access your deposits, receipts, ledger and 10+ modules in one place.
Login to Dashboard
